ভাষানচর নিয়ে কি ভাবছেন রোহিঙ্গা শরনার্থীরা

বাংলাদেশের কক্সবাজারের রোহিঙ্গা শরনার্থী শিবিরে মানবেতর জীবন যাপনে থাকা রোহিঙ্গা শরনার্থীদেরকে ভাষানচরে স্থানান্তরের ব্যবস্থা চুড়ান্ত করেছে বাংলাদেশ সরকার। ইতিমধ্যে প্রথম ধাপে ২৫ হাজার রোহিঙ্গা শরনার্থীকে সেখানে স্থানান্তর করার সব ব্যবস্থা সম্পন্ন। এ অবস্থায় শিবিরে থাকা শরনার্থীদের অনেকেই সেখানে যাবার বিষয়ে নেতিবাচক মনোভাব পোষণ করছেন। ভাষানচরে রোহিঙ্গাদের থাকার কি ধরনের ব্যবস্থা করা হয়েছে, তাদের আয় রোজগারের উপায় কি, তারা যেতে চায় কিনা এসব নিয়ে আজকের আলোচনায় অংশ নিচ্ছেন কক্সবাজার জেলা প্রশাসক মো: কামাল হোসেন, মানবাধিকার বিশেষজ্ঞ আসিফ মুনীর এবং ভয়েস অব আমেরিকার কক্সবাজার সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিল।

Your browser doesn’t support HTML5

ভাষানচর নিয়ে কি ভাবছেন রোহিঙ্গা শরনার্থীরা