সুদানের ট্রানজিশনাল মিলিটারী কাউন্সিল এবং রাজনৈতিক দলগুলোর জোটের মধ্যে ক্ষমতা ভাগাভাগি বিষয়ক রবিবার এক চুক্তি স্বাক্ষরিত হয়।
সুদানের ট্রানজিশনাল মিলিটারী কাউন্সিল এবং রাজনৈতিক দলগুলোর জোটের মধ্যে ক্ষমতা ভাগাভাগি বিষয়ক রবিবার এক চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি অনুসারে, ১৭ই আগস্ট এ বিষযে সাংবিধানিক ঘোষণা আসবে। পরের দিন থেকে সার্বভৌম পরিষদ ৩ বছরের জন্য সুদানের শাষনভার পরিচালনার দায়িত্ব পাবে এবং তারপর আগাম নির্বাচনের ঘোষণা আসবে।
২০ শে আগষ্ট প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হবে। আটদিন পর মন্ত্রীপরিষদ গঠিত হবে।
গত কয়েকমাস ধরে সুদানে চলছিল প্রতিবাদ বিক্ষোভ। ডিসেম্বরে তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের শুরু হয়, তা অব্যহত ছিল গতকাল পর্যন্ত। রাজনৈতিক পরিবর্তনের দাবীর মুখে এই পরিবর্তন সাধিত হলো।
১১ই এপ্রিল সাবেক প্রেসিডেন্ট ওমর আল বশিরকে আগেই ক্ষমতাচ্যুত করেন সুদান সেনাবাহিনী। তিনি ৩০ বছর দেশটি শাষণ করেন।