ঢাকা দক্ষিণের মেয়র কাঙ্খিত সুন্দর সবুজ ঢাকার স্বপ্ন দেখেন

Your browser doesn’t support HTML5


আজ সোমবার নাগরিক সেবার মানোন্নয়নের জন্য কমিউনিটি অ্যাম্বাসেডর টিমের কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। মেয়র এ সময় অ্যাম্বাসেডরদের সাথে খোলা মেলা আলোচনা করেন ও এলাকার বিভিন্ন সমস্যার কথা শোনেন ও সমাধানের কথা বলেন। এই প্রথম ঢাকা দক্ষিণে ১৮শ জন নতুন অ্যাম্বাসেডর নেয়া হয়। তারা যদি সচেতন হয়ে সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করেন তবেই ঢাকা দক্ষিণের মেয়রের কাঙ্খিত সবুজ ঢাকা গড়া সম্ভব হবে। ঢাকা থেকে বিস্তারিত নাসরিন হুদা বিথীর রিপোর্টে।