তুরস্কের কৃষ্ণ সাগর অঞ্চলের খাস্তামনোয় আকস্মিক বন্যায় ক্ষয়ক্ষতি এবং লোকজন সরিয়ে নেয়ার দৃশ্য উঠে এসেছে ড্রোন থেকে নেয়া ফুটেজে। এই বন্যায় ছয় জন মারা গেছে, নিখোঁজ হওয়া একজনের সন্ধান করছেন উদ্ধারকর্মীরা।
বন্যা দেখা দিয়েছে কৃষ্ণ সাগর অঞ্চলের বার্টিন ও সিনোপ প্রদেশেও।
বন্যায় রাস্তা ও সেতু ক্ষতিগ্রস্থ হওয়ায় বন্যা কবলিত এলাকা থেকে হেলিকপ্টারে ক্ষতিগ্রস্থ লোকজনদের উদ্ধার কাজ চলছে।
গ্রীষ্মকালে ব্যাপক বৃষ্টি কারণে তুরস্কের উত্তরাঞ্চলে বন্যা হয়। গত বছর ঐ অঞ্চলে বন্যায় পাঁচজন মারা গিয়েছিল।
(রয়টার্স)