এক ঝলকে আমেরিকার প্রধান কিছু খবর

Your browser doesn’t support HTML5

যুক্তরাষ্ট্র এবং আরও পাঁচটি দেশ মঙ্গলবার বলেছে যে তারা গ্যাসের ক্রমবর্ধমান মূল্য কমানোর সমন্বিত প্রচেষ্টায় তাদের জরুরী মজুদ(কৌশলগত মজুদ) তেল ব্যবহারের পরিকল্পনা করেছে। প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন গাড়ি চালকদের জন্য গ্যাসের দাম কমতে "সময় লাগবে"।

ভার্জিনিয়ার শার্লটসভিলের ডিষ্ট্রিক আদালতের একজন জুরি শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী নেতাদের বিরুদ্ধে ২০১৭ সালে ইউনাইট দ্য রাইট-আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার জন্য মঙ্গলবার আড়াই কোটি মিলিয়ন ডলারেরও বেশি ক্ষতিপূরণ প্রদান করেছে।

নাসার একটি মিশন, একটি গ্রহাণুকে ইচ্ছাকৃতভাবে আঘাত করার জন্য মঙ্গলবার ক্যালিফোর্নিয়া থেকে একটি মহাকাশযান উৎক্ষেপণ করে । যদি সব কিছু ঠিক থাকে তবে ২০২২ সালের সেপ্টেম্বরে মহাকাশযানটি ডিমরফোস গ্রহাণুতে মুখোমুখি আঘাত করবে।








ভা