আমেরিকার বিশেষ বিশেষ খবর ভিওএ 60-তে স্বাগত

Your browser doesn’t support HTML5

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরফ মঙ্গলবার টেলিফোনে কথা বলবেন বলে আশা করা হচ্ছে। দুই দেশের প্রতিনিধি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গতকাল সোমবার মুখোমুখি হয়। রাশিয়া প্রতিবেশী ইউক্রেনের উপরে বড় মাপের আক্রমণের পরিকল্পনা করছে এমন অভিযোগ নিয়ে সেখানে আলোচনা হয়।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি সোমবার জানিয়েছেন যে ইউক্রেনের ওপর রাশিয়া হামলা করলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের “অত্যন্ত ঘনিষ্ট” জনদের ওপরে নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে।

নর্থ ক্যারোলিনা রাজ্যের উইনস্টন-সালেম শহরে একটি সার কারখানায় আগুন লাগার কারণে প্রায় সাড়ে ৬ হাজার মানুষকে বাড়ি ছেড়ে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। কর্মকর্তারা মঙ্গলবার জানিয়েছেন যে ঐ কারখানায় ৩’শ টনেরও বেশি বিস্ফোরক অ্যামোনিয়াম নাইট্রেট সংরক্ষিত আছে।