বাংলাদেশে করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে

করোনা সংক্রমণ রোধে বাংলাদেশে সতর্ক হয়ে চলাফেরা করছেন লোকজন। (ছবি- ইউএনবি)

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) মৃত্যু বেড়েছে। এ সময়ে ৩৪ জনের মৃত্যু হয়েছে। এর পাশাপাশি শনাক্তও বেড়েছে। এই সময়ে শনাক্ত হয়েছে আরও চার হাজার ৭৪৬ জন।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বাংলাদেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৮৭২ জনে। এ ছাড়া মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ১৯ হাজার ১০২ জনে পৌঁছেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৪৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এই সময়ে শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৬৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৫০ শতাংশ।

এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১১ হাজার ৪১৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ তিন হাজার ৩০৯ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৭৬ শতাংশ।