বাংলাদেশে করোনায় শনাক্ত কমে হাজারের নিচে

বাংলাদেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হার বেশ কমেছে। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) ৮ জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছে আরও ৭৫৯ জন। বাংলাদেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ২৪ জনে। মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৪১ হাজার ৮১৬ জনে পৌঁছেছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৩০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এই সময়ে শনাক্তের হার ৪ দশমিক ১৫ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৫৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও সাত হাজার ৩৪৩ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৪২৫ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৭২ শতাংশ।