আলোচনা আবার শুরু হবার সম্ভাবনার মধ্যেই রাশিয়া ইউক্রেনে হামলা বাড়িয়েছে

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন অব্যাহত থাকায় কিয়েভ এলাকার ইরপিন শহরে সাম্প্রতিক গোলাগুলিতে ধ্বংসপ্রাপ্ত একটি আবাসিক ভবন। ২ শে মার্চ, ২০২২,ছবি- রয়টার্স

রাশিয়া বুধবার ইউক্রেনের শহরগুলিতে আক্রমণ বাড়িয়েছে এবং দুই পক্ষই একটি গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ দাবি করেছে। সেই সাথে এক সপ্তাহ ধরে চলমান যুদ্ধের অবসানের লক্ষ্যে আবার আলোচনা শুরু করার ইচ্ছা প্রকাশ করেছে।

মস্কো বলেছে যে তারা কৃষ্ণ সাগরের তীরে একটি বন্দর শহর খেরসন নিয়ন্ত্রণে এনেছে, যেখানে ২ কোটি ৫০ লক্ষ লোকের বসবাস। তবে সে দাবিটি ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা ওলেক্সি আরেস্টোভিচ মানেননি। তিনি বলেন, "শহরের পতন হয়নি, আমাদের পক্ষ থেকে প্রতিরোধ অব্যাহত রয়েছে," ।

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম এবং প্রায় ২০ লাখ জনসংখ্যার বাসস্থান, উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে সবচেয়ে ঘন ঘন বিমান হামলা হয়েছে। একটি হামলা শহরের কেন্দ্রস্থলের একটি পুলিশ ভবনকে ধ্বংস করে দেয় এবং এলাকাটিকে আরও ধ্বংসাবশেষে পরিণত করে।

ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে যে রাশিয়ার হামলায় মঙ্গলবার খারকিভে ২১ জন এবং বুধবার সকালে আরও চারজন নিহত হয়েছে।

শহরের মেয়রের মতে, দক্ষিণের বন্দর শহর মারিউপোলতেও ভারী গোলাগুলি অব্যাহত ছিল। সেখান থেকে আহতরা সরে যেতে পারেননি।

ইউক্রেনের জরুরি সংস্থা বলেছে যে রাশিয়ার হামলায় হাসপাতাল, কিন্ডারগার্টেন স্থাপনা এবং ঘরের মধ্যেই ২০০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। কিন্তু আক্রমণ শুরু হওয়ার প্রায় এক সপ্তাহ পরেও রাশিয়া পরিকল্পনা অনুযায়ী ইউক্রেনের সরকারকে উৎখাত করেনি।

ক্রেমলিনের মুখপাত্র দ্যমিত্রি পেসকভ বলেছেন যে একটি রাশিয়ান প্রতিনিধি দল আলোচনা পুনরায় শুরু করতে প্রস্তুত হবে, যখন ইউক্রেনের একজন মুখপাত্র সংবাদদাতাদের বলেছেন যে "আমাদের প্রতিনিধি দল রুশ আলোচকদের জন্য অপেক্ষা করবে।" খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার আলোচনা হতে পারে।