বাংলাদেশে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

করোনাভাইরাস সতর্কতা।

বাংলাদেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ও শনাক্ত দুই–ই কমেছে। গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) চার জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছে আরও ৪৩৬ জনের। বাংলাদেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৮৯ জনে। অন্যদিকে মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৪৭ হাজার ৭০২ জনে পৌঁছেছে। এর আগে রবিবার করোনায় আট জনের মৃত্যু ও ৫২৯ জনের করোনা শনাক্ত হয়েছিল।

সোমবার (৭ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এই সময়ে শনাক্তের হার ২ দশমিক ১৮ শতাংশ।

বাংলাদেশে মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৩৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।

এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও তিন হাজার ৫৪৬ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৪৬ হাজার ৮৮৪ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৪ দশমিক ৮২ শতাংশ।