বাংলাদেশে করোনায় ফের মৃত্যুশূন্য দিন, শনাক্ত ১০২

করোনাভাইরাস বৃদ্ধির মধ্যেও বাংলাদেশে মাস্ক না পরে চলাফেরা করেছেন অনেকেই। জানুয়ারি ৩১, ২০২২।

বাংলাদেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি। এসময় নতুন শনাক্ত হয়েছে ১০২ জন। দেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ১১৮ জন এবং মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫১ হাজার ১৭৪ জনে পৌঁছেছে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৯৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এইদিন শনাক্তের হার এক দশমিক তিন শতাংশ।

দেশে মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ১৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।

এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও এক হাজার ২৬৮ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৭৬ হাজার ১৪৮ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ১৫ শতাংশ।