'ট্রয়কা' বলেছে দক্ষিণ সুদানের সংঘর্ষ সহিংসতা ছড়িয়ে দিতে পারে

দক্ষিণ সুদানের মানচিত্র

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং নরওয়ে - 'ট্রয়কা' নামে পরিচিত এই তিনটি দেশ- দক্ষিণ সুদান পিপলস ডিফেন্স ফোর্স (এসএসপিডিএফ) কে নীল নদের উজান অঞ্চলের কিছু অংশে এসপিএলএ-ইন বিরোধী সামরিক ঘাঁটিতে আক্রমণ করার জন্য নিন্দা করেছে।

জুবায় ব্রিটিশ দূতাবাসের মুখপাত্র টম কার্টার, যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে প্রকাশিত 'ট্রয়কার বিবৃতি থেকে বলেছেন, “এই ধরনের ঘটনা এবং এর ফলে চক্রাকারে প্রতিশোধমূলক হামলার কারণে দেশে বৃহত্তর সহিংসতার ঝুঁকি রয়েছে। তা প্রণোদনামূলক দলত্যাগের অস্থিতিশীল এবং ক্ষতিকারক প্রভাবগুলিকেও চিত্রিত করে, কারণ তারপরই প্রায়শই সশস্ত্র সংঘর্ষ ঘটে থাকে।

তিনটি দেশ বলেছে যে তারা দক্ষিণ সুদানের একতাবদ্ধ সেনাবাহিনীর সেনানিবাস এবং প্রশিক্ষণ কেন্দ্রের বিরুদ্ধে হামলার খবরে উদ্বিগ্ন। তারা বলে যে সহিংসতা ২০১৮ সালের শান্তি চুক্তির অন্যতম প্রধান দিক, একটি ঐক্যবদ্ধ শক্তি তৈরি করার জন্য যে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন সেটার বিপক্ষে যায়।

কার্টার বলেছেন, ট্রয়কা বলেছে যে SPLM/A-IO এর নিরাপত্তা ব্যবস্থা থেকে তার অংশগ্রহণ প্রত্যাহার করার সিদ্ধান্তের জন্য অনুতপ্ত এবং সকল পক্ষকে শান্তি চুক্তিতে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে,।

ট্রোইকা বিবৃতি থেকে উদ্ধৃতি দিয়ে কার্টার বলেছেন, "আমরা দক্ষিণ সুদানের সরকারকে শান্তি চুক্তির সাথে শৃঙ্খলা ও সম্মতি বজায় রাখার জন্য দেশের নিরাপত্তা বাহিনীর নেতৃত্ব ও তদারকি করার জন্য আহ্বান জানাই।"