খুলনায় শিশুকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক

প্রতীকী ছবি।

বাংলাদেশের খুলনা জেলার খা‌লিশপুরে এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষককে আটক করা হয়েছে। রবিবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার বিআইডিসি রোড থেকে তাকে আটক করা হয়।

আটক মো. নাঈম খা‌লিশপুর টিঅ্যান্ডটি মোড় এলাকার বা‌সিন্দা বাবুল হাওলাদারের ছে‌লে। তিনি নগরীর নিউমার্কেট এলাকার এক‌টি মাদরাসায় পার্টটাইম শিক্ষকতা কর‌তেন। এ ছাড়া খা‌লিশপুর হাউ‌জিং এলাকায় তার এক‌টি কো‌চিং সেন্টারও র‌য়ে‌ছে।

খা‌লিশপুর খানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হো‌সেন খান বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ বলেন, “শ‌নিবার বিকেলে কো‌চিং শেষে সব শিশু বের হ‌লে ভুক্তভোগী ওই শিশুকে আটকে রেখে যৌন হয়রানি করেন নাঈম। পরে শিশু‌টি তার মায়ের কা‌ছে ঘটনা‌টি খুলে বললে বিষয়টি জানাজা‌নি হয় এবং সকালে পু‌লিশ ভিক‌টিমের প‌রিবারকে থানায় নি‌য়ে আসে”।

তিনি জানান, দুপুর সা‌ড়ে ১২টার দিকে নাঈমকে খা‌লিশপুর ‌বিআইডিসি রোড থে‌কে আটক করা হয়। এ ব‌্যাপা‌রে থানায় মামলার প্রস্তু‌তি চলছে।