যুক্তরাষ্ট্র সেনেট বৃহস্পতিবার সর্বসম্মতিক্রমে দুটি প্রস্তাব পাস করেছে যেখানে বলা হয়েছে যে ফেব্রুয়ারি মাসে ইউক্রেন আক্রমণের জন্য তারা রাশিয়ার উপর আরও চাপ বাড়াবে।
একটি প্রস্তাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাহী আদেশে রাশিয়ার জ্বালানি তেল ও তরলীকৃত ঘন প্রাকৃতিক গ্যাস আমদানির ওপর নিষেধাজ্ঞা আইনে পরিণত করা হয়
যুক্তরাষ্ট্র যুদ্ধের আগে রাশিয়া থেকে কেবলমাত্র অল্প পরিমাণে জ্বালানি আমদানি করতো।
অন্যটি হচ্ছে রাশিয়া এবং রাশিয়ার "সর্বাধিক পছন্দের দেশ" বেলারুশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের অবসান ঘটাবে এবং বাইডেনকে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের মতো রাশিয়ান পণ্যগুলির উপর উচ্চতর শুল্ক আরোপের অনুমতি দেবে।
সেনেটের অর্থ কমিটির চেয়ারম্যান ডেমক্রেটিক সেনেটর রন ওয়াইডেন বলেছেন, “স্বাভাবিক বানিজ্যিক সম্পর্কের অবসান এ কথাটাই তুলে ধরে যে পুতিন রাশিয়াকে পূর্ণাঙ্গ রূপে একটি বিচ্ছিন্ন রাষ্ট্রে পরিণত করেছেন।”
ঐ দুটি প্রস্তাবই এখন প্রতিনিধি পরিষদে পেশ করা হবে এবং সেখানে তা পাস হবে বলে আশা করা হচ্ছে।
অ্যাসোসিয়েটেড প্রেসের রিপোর্টে বলা হয়েছে যে এই বিলগুলি “নির্দিষ্ট শর্তে” রাশিয়ার সাথে আরও স্বাভাবিক বাণিজ্যিক সম্পর্কে ফিরে যাওয়ার অনুমতি দেবে।
[এই প্রতিবেদনে কিছু তথ্য অ্যাসোসিয়েটেড প্রেসের]