ঢাকায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য গ্রেপ্তার

ঢাকায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য গ্রেপ্তার (প্রতীকী ছবি)

বাংলাদেশের রাজধানী ঢাকায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। শনিবার (২৩ এপ্রিল) ঢাকার মহাখালী এলাকা থেকে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার উজ্জল মিয়া ওরফে উজ্জল খন্দকার (২৩) হবিগঞ্জ জেলার সুনাহর খন্দকারের ছেলে।

সিটিটিসি ইউনিটের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুলিশ তার কাছ থেকে একটি মোবাইল ফোন সেট, কিছু জিহাদি বই ও লিফলেট জব্দ করেছে।

এ ঘটনায় বনানী থানায় একটি মামলা হয়েছে।