গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত

প্রতীকী ছবি

বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন। শনিবার (১৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীর দক্ষিণ ফুকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রায়হান জানান, এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।