টেক্সাসের স্কুলে বন্দুকধারীর হামলায় ১৫ জন নিহত

একজন বন্দুকধারী ১৪ জন শিশু ্ও একজন শিক্ষককে মঙ্গলবার টেক্সাসের উভালডো এলিমেন্টারি স্কুলে হত্যা করে।

টেক্সাসের একটি প্রাথমিক বিদ্যালয়ে এক বন্দুকধারীর হামলায় একজন শিক্ষক এবং ১৪ জন শিশু-শিক্ষার্থী প্রাণ হারিয়েছে এবং ১৮ বছর বয়সী বন্দুকধারীও মারা গেছে।

টেক্সাসের গভর্ণর গ্রেগ অ্যাবট বলেন স্যান অ্যান্টনিও থেকে প্রায় ৮৫ মাইল পশ্চিমে উভালদেতে রব নামে একজন স্থানীয় লোক এলিমেন্টারি স্কুলে গুলি চালাতে শুরু করে। টেক্সাসের ইতিহাসে এটি ছিল স্কুলে সবচেয়ে প্রাণঘাতী হামলা। গভর্ণর বলেন, “সে ভয়াবহ এবং কল্পনাতীত ভাবে গুলি চালায় এবং হত্যা করে ১৪ জন শিক্ষার্থী এবং একজন শিক্ষককে”। তিনি আরও জানান ঐ ব্যক্তি দুজন পুলিশকেও গুলি করে । তারা আহত হয়েছে কিন্তু আশা করা হচ্ছে তারা প্রাণে বেঁচে যাবে। তিনি বলেন, "সম্ভবত পুলিশ পাল্টা গুলিতে ওই বন্দুকধারী মারা গেছে তবে এখনও ঘটনার তদন্ত চলছে।"

উভালডে কনসোলিডেটেড ইন্ডেপেন্ডেন্ট স্কুল ডিস্ট্রিক্টের পুলিশ প্রধান পেইট আরেডন্ডো এক সংবাদ সম্মেলনে বলেন যে বন্দুকধারীটি একাই এ ঘটনা ঘটিয়েছে।

এটা এখনও পরিস্কার নয় যে নিহতরা ছাড়া আর কতজন আহত হয়েছে তবে আরেডন্ডো বলছেন “অনেকেই আহত” হয়েছেন।