পাঁচ দিন পর কূপ থেকে ১০ ​​বছর বয়সী ছেলে উদ্ধার

Your browser doesn’t support HTML5

ভারতের মধ্যাঞ্চলে প্রায় পাঁচ দিন আটকে থাকার পর বুধবার উদ্ধারকারীরা কূপ থেকে একটি ১০ বছর বয়সী ছেলেকে বের করে আনতে সক্ষম হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে ছেলেটির নাম রাহুল সাহু। সে জাঞ্জগিরে তার গ্রামে ৬০ ফুট (১৮.২ মিটার) গভীর কূপের ভেতর পড়ে যায়। সাহুকে বের করে আনতে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর উদ্ধারকারীদের ১০০ ঘণ্টারও বেশি সময় লেগেছে।

অভিযান চলাকালীন উদ্ধারকারীরা তাকে একটি পাইপলাইনের সাহায্যে অক্সিজেন সরবরাহ করে।

জাঞ্জগীর জেলা ম্যাজিস্ট্রেটের তথ্যমতে সাহু বর্তমানে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং তার শারীরিক অবস্থা "স্থিতিশীল ও ভালো"। (রয়টার্স)