বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, “সুযোগের সদ্ব্যবহার এবং যৌথ প্রচেষ্টার মাধ্যমে চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র, নিজেদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবে।”
রাষ্ট্রদূত পিটার হাস বলেন, “বাংলাদেশ যেভাবে অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমরাও ঠিক ততটা দ্রুত এগিয়ে যেতে প্রস্তুত।”
শুক্রবার (১৭ জুন) সন্ধ্যায় এএম টক এর ফেসবুক পেজে প্রকাশিত তাদের উদ্বোধনী পর্বে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এসব কথা বলেন।
এসময় রাষ্ট্রদূত পিটার হাস, গণতন্ত্র, মানবাধিকার, নির্বাচন, বাণিজ্য এবং জনগণের মধ্যে সম্পর্কসহ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেন।