ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দলে মেহেদী-তাসকিন

অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ এবং ডানহাতি পেসার তাসকিন আহমেদ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ এবং ডানহাতি পেসার তাসকিন আহমেদকে দলে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ডমিনিকাতে ২ ও ৩ জুলাই সিরিজের প্রথম এবং দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টি ৭ জুলাই গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সফরে, বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড থেকে ইনজুরির কারণে বাদ পড়েছেন শহিদুল ইসলাম। এছাড়া, পিঠে চোট পাওয়ায় অ্যান্টিগা থেকে দেশে ফিরেছেন ইয়াসির আলি। অন্যদিকে, আন্তর্জাতিক ক্রিকেটের জন্য পুরোপুরি ফিট না হওয়ায়, দলের বাইরে রাখা হয়েছে মোহাম্মদ সাইফুদ্দিনকে।

বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড:

মাহমুদউল্লাহ রিয়াদ, মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।