বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ১০ জুলাই

বৃহস্পতিবার (৩০ জুন) বাংলাদেশে ১৪৪৩ হিজরীর পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আরবী মাসের হিসাব অনুযায়ী, আগামী ১০ জুলাই পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। শুক্রবার (১ জুলাই) থেকে পবিত্র জিলহজ মাস গণনা করা হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায়, বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার।