বাংলাদেশে ডলারের বিনিময় মূল্য বাড়ায় এলপিজির দাম কেজিতে ১ টাকা বেড়েছে

বাংলাদেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কেজিতে ১ টাকা বেড়েছে। রবিবার (৩ জুলাই) সন্ধ্যা ৬টা থেকেই এলপিজির ১২ কেজির কন্টেইনারের দাম ১২৪২ টাকার পরিবর্তে ১২৫৪ টাকা কার্যকর বলে হবে। আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম কমলেও, বাংলাদেশে ডলারের বিনিময় মূল্য বেশি হওয়ায় দাম বাড়ানো হয়েছে।

রবিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক ভার্চুয়াল ব্রিফিংয়ে দাম ঘোষণা করে। বিইআরসি চেয়ারম্যান আব্দুল জলিল জানান, “পাঁচ কেজি থেকে ৪৫ কেজি পর্যন্ত এলপিজির অন্যান্য কন্টেইনারও যৌক্তিকভাবে নতুন দামে বিক্রি করা হবে।”

ঘোষণা অনুযায়ী, মোটর গাড়ির জন্য অটো-গ্যাসের দাম ৫৭ দশমিক ৯১ টাকা প্রতি লিটারের পরিবর্তে ৫৮ দশমিক ৪৬ টাকা করা হয়েছে।

আবদুল জলিল বলেন, “আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম কমলেও, ডলারের দাম বেশি হওয়ায় স্থানীয়ভাবে দাম বেড়েছে। গত মাসে এক ডলারের বিনিময় মূল্য ছিল ৮৫ টাকা। এ মাসে এক ডলারের দাম ধরা হয়েছে ৯৩ টাকা ৫০ পয়সা।”

“রাষ্ট্রায়ত্ত এলপি গ্যাস কোম্পানির বাজারজাত এলপিজির দামে এর কোন কোনো প্রভাব পড়বে না। কারণ এটি স্থানীয়ভাবে উৎপাদিত হয়। আর এর বাজার-অংশিদারিত্ব পাঁচ শতাংশের কম; জানান বিইআরসি চেয়ারম্যান আব্দুল জলি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর, স্থানীয় বাজারে এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ৪৩৯ টাকাহয়ে যায়। এই বছরের জানুয়ারিতে ১২ কেজি এলপিজির দাম ছিল এক হাজার ২২৫ টাকা। এর পর, ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসে ক্রমাগত এলপিজির দাম বৃদ্ধি হয়।

আবদুল জলিল বলেন, “বিশ্বব্যাপী সৌদি সিপির (কন্ট্রাক্ট প্রাইস) দাম কমেছে। বাংলাদেশের বেসরকারি এলপিজি অপারেটররা মূলত সৌদি সিপির ভিত্তিতে মধ্যপ্রাচ্যের বাজার থেকে গ্যাস আমদানি করে।”

বিইআরসি প্রথমবারের মতো হাইকোর্টের আদেশ মেনে চলার জন্য, গণশুনানির পর ১২ এপ্রিল খুচরা-পর্যায়ে এলপিজির দাম নির্ধারণ করে।