দলে ফিরতে এনামুলকে আরও অপেক্ষা করতে হবে: প্রধান কোচ রাসেল ডমিঙ্গো

ক্রিকেটার এনামুল হক বিজয়

বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেছেন, “ওয়ানডে দলে ফিরতে, ডানহাতি ব্যাটার এনামুল হক বিজয়কে আরও অপেক্ষা করতে হবে।”

ডমিঙ্গো বলেন, “এটা খুব কঠিন সিদ্ধান্ত। সে সত্যিই ভালো করেছে। তবে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমাদের দলে একজন বাঁহাতি থাকা দরকার।”

সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সফরে এনামুল একটি টেস্ট এবং তিনটি ওয়ানডে খেললেও, ভালো স্কোর করতে ব্যর্থ হয়েছেন। এনামুলের পাশাপাশি, তাইজুল ইসলাম এবং এবাদত হোসেনও এই সিরিজে, ওয়ানডে ম্যাচ খেলতে পারেননি।

শনিবার (১৬ জুলাই) অনুষ্ঠিত হতে যাওয়া শেষ ম্যাচেও, তাদের সুযোগ পাওয়ার আশা খুবই কম।

প্রথম দুই ম্যাচে জয় নিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ। স্বাগতিকদের ক্লিন সুইপ করার দারুণ সুযোগ এখন টাইগারদের হাতে। ওয়ানডে সিরিজে বাংলাদেশ ভালো করলেও, এর আগে সিরিজের সবকটি টেস্ট ও টি-টোয়েন্টি হেরেছে বাংলাদেশ।