বাংলাদেশের বরিশাল জেলার বাকেরগঞ্জে হ্যালিপ্যাড সংলগ্ন সড়কে, মিনিবাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সংর্ঘষে নারীসহ চার যাত্রী নিহত এবং শিশুসহ তিন জন আহত হয়েছেন। বুধবার (২০ জুলাই) দুপুরে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দীন মিলন জানান, “বাকেরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা গন্তব্যে যাচ্ছিল। অটোরিকশাটি ঢাকা-কুয়াকাটা মহাসড়কে আসলে, পটুয়াখালী থেকে ছেড়ে আসা বরিশালগামী একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে, ঘটনাস্থলে এক নারীসহ চার জন নিহত হন। এই দুর্ঘটনায়, শিশুসহ তিনজন আহত হয়েছেন।”
“মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে;” জানান বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত।