বাংলাদেশের লালমনিরহাটে মাদকসহ দুই ভারতীয় নাগরিক আটক

মাদকসহ আটক দুই ভারতীয় নাগরিক

লালমনিরহাটে, বাংলাদেশ-ভারত সীমান্তের কাছে শুক্রবার (১২ আগস্ট) চোরাচালান করা মাদকসহ দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম জানান, “গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, হোসেন আলী ও জাহাঙ্গীর আলম।বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি সীমান্তের কাছে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।”

“আটক ব্যক্তিদের বাড়ি ভারতের শীতলকুচি থানার পাঠানতার ও লালতর পাড়া এলাকায়। তাদের কাছ থেকে প্রায় ১০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে; জানান হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।