নরওয়েতে কাঠের সেতু ভেঙ্গে পড়লো

Your browser doesn’t support HTML5

সোমবার ভোরে দক্ষিণ নরওয়েতে নদীর উপর তৈরি এক কাঠের সেতু ভেঙে পড়লে একটি গাড়ি পানিতে ডুবে যায় এবং একটি ট্রাক ভাঙ্গা সেতুর উঁচু অংশে আটকে যায়।

পুলিশ জানিয়েছে, দুটো গাড়ির চালকদের উদ্ধার করা হয়েছে এবং তারা সুস্থ আছেন।

পুলিশ আরও জানিয়েছে, উদ্ধার অভিযানে একটি হেলিকপ্টারের সহায়তায় ট্রাক চালককে বের করে আনা হয়।

প্রায় ১৫০ মিটার দীর্ঘ (৫০০ ফুট উচ্চতা) সেতুটি গুডব্র্যান্ডসডালস্লাগেন নদীর পশ্চিম তীর এবং ট্রেটেন গ্রামকে সংযুক্ত করেছে। সেতুটি ২০১২ সালে পারাপারের জন্য খুলে দেওয়া হয়।

সেতুটি ভেঙ্গে পড়ার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

(এপি)