নেত্রকোণায় বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত ৩০, আটক ১৩ জন

বাংলাদেশের নেত্রকোণায়, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করলে, পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়।এ ঘটনায় পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। এ সময়, বিএনপির ১৩ জনকে আটক করছে পুলিশ।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের ছোটবাজার এলাকায়, বিএনপি কার্যালয়ের সামনে এ সংঘর্ষ হয়।

অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল জানান, “বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সময়, সদরের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীরা সড়ক বন্ধ করে রাখে। এতে যানবাহনসহ জনগণের চলাচল বন্ধ হয়ে যায়। এসময় পুলিশ এসে সড়ক ফাঁকা করতে চাইলে, পুলিশের ওপর হামলা চালায় বিএনপির নেতা কর্মীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারসেলসহ কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে।”