বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, অর্থনীতিবিদ আকবর আলি খান রাজধানী ঢাকাতে মারা গেছেন।অসুস্থতাজনিত কারণে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ৯৬ বছর বয়সে তিনি মারা যান।
ড. আকবর আলি খান ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১৯৪৪ সালে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগ থেকে প্রথম শ্রেণিতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। এরপর তিনি কানাডার কুইন্স ইউনিভার্সিটিতে অর্থনীতিতে পড়াশোনা করেন।
তিনি ১৯৬৭ সালে পাকিস্তানের সিভিল সার্ভিসে যোগদানের মধ্য দিয়ে তিনি সিভিলসার্ভিসে কর্মজীবন শুরু করেন। এরপর, স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন আকবর আলি খান ।
পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের শোক
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আকবর আলি খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
এক শোকবার্তায় তিনি মরহুম আকবর আলি খানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন।