বাংলাদেশে ইরাসমাস প্লাস রোড শো উদ্বোধন করলেন ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি

বাংলাদেশে ইরাসমাস প্লাস রোড শো উদ্বোধন করলেন ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

বাংলাদেশে ইরাসমাস প্লাস কর্মসূচি প্রসারে, রবিবার (১১ সেপ্টেম্বর) ‘ইরাসমাস প্লাস রোড শো ’ ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

আনুষ্ঠানিকভাবে এই প্রচারণার উদ্বোধনের পর এক টুইটে ইইউ দূত জানান, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-তে ইইউ-এর স্কলারশিপ ও এক্সচেঞ্জ প্রোগ্রাম 'ইরাসমাস প্লাস রোড শো' চালু ও প্রচার এবং বাংলাদেশে ইইউ স্কলারশিপের আওতায়, গত বছরে রেকর্ড ১৫১ জন শিক্ষার্থীকে সহায়তা করতে পেরে তিনি আনন্দিত।

ইরাসমাস প্লাস কর্মসূচির সুবিধাগুলোর বিষয়ে, ঢাকা ও রাজশাহীর ১৩টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ক্যাম্পেইন চলবে।

ইরাসমাস প্লাস হলো ইউরোপীয় ইউনিয়নের উচ্চ শিক্ষায় নিয়োজিত ছাত্র, শিক্ষক ও প্রতিষ্ঠানের জন্য ফ্ল্যাগশিপ শিক্ষাগত বিনিময় কর্মসূচি। প্রোগ্রামটির একটি শক্তিশালী আন্তর্জাতিক মাত্রা রয়েছে। এটি হলো, সারা বিশ্ব থেকে ৩৩টি ইউরোপীয় দেশে পড়াশুনা ও শিক্ষকতার জন্য আসা শিক্ষার্থী ও শিক্ষাবিদদের অর্থায়ন বৃত্তি প্রদান।

প্রোগ্রামটি, ইউরোপ এবং বিশ্বের বাকি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অংশীদারিত্ব ও সক্ষমতা বৃদ্ধির প্রচার ও প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা প্রকল্পগুলোকে অর্থায়ন করে।