বাংলাদেশে এইচএসসি পরীক্ষা শুরু হবে ৬ নভেম্বর থেকে, রুটিন প্রকাশ

ফাইল-পরীক্ষার হলে শিক্ষার্থীরা

বাংলাদেশে ২০২২ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে ৬ নভেম্বর থেকে। সোমবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশের সব শিক্ষা বোর্ডের পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে।

সময়সূচি অনুযায়ী, তত্ত্বীয় এইচএসসি পরীক্ষা ৬ নভেম্বর থেকে শুরু হয়ে ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে।আর, ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত। পরীক্ষা অনুষ্ঠিত হবে, সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

পরীক্ষার্থীরা ১০০ নম্বরের সকল পরীক্ষার জন্য ২ ঘণ্টা করে সময় পাবেন। এরমধ্যে তারা বহুনির্বাচনী প্রশ্নের জন্য ২০ মিনিট এবং সৃজনশীল প্রশ্নের জন্য ১ ঘণ্টা ৪০ মিনিট সময় পাবেন। এবারের এইচএসসি পরীক্ষা শুরু হবে বাংলা প্রথম পত্র দিয়ে।