বাংলাদেশে ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে নতুন সিলেবাসে

বাংলাদেশে ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে নতুন সিলেবাসে। (ফাইল ছবি)

২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) প্রস্তুত করা সংশোধিত পাঠ্যক্রম অনুসারে অনুষ্ঠিত হবে।

রবিবার বাংলাদেশ (১৮ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসএসসি স্তরে শুধুমাত্র আইসিটি পরীক্ষা ৫০ নম্বরের হবে এবং অন্য সব পরীক্ষা (১০০) পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে।প্রতিটি পরীক্ষার সময় তিন ঘণ্টা।

এইচএসসি স্তরের পরীক্ষার্থীরা, ১০০ নম্বরের প্রতিটি বিষয়ে পরীক্ষা দেওয়ার জন্য তিন ঘন্টা সুযোগ পাবেন।