হজে ৬৫ বছরের বয়সসীমা নাও থাকতে পারে: ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান

মক্কা

আগামী বছর থেকে হজে ৬৫ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নাও থাকতে পারে এবং হজ পূর্ণ পরিসরে হবে বলে জানিয়েছেন বাংলাদেশের ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

মঙ্গলবার (৪ অক্টোবর) সচিবালয়ে প্রতিমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।

ধর্মপ্রতিমন্ত্রী বলেন, “সৌদি সরকারের সঙ্গে আমাদের অনানুষ্ঠানিক কথা হয়েছে। সে অনুযায়ী, তাদের বিষয়ে যতটুকু জেনেছি, এবার হয়তো পূর্ণ হজই হবে। তাই এবার হয়তো অনুপাত বিবেচনায় আমরা বাড়তি কোটা পাবো।”

তিনি বলেন, “৬৫ বছরের বিধিনিষেধের বিষয়টিও এবার নাও থাকতে পারে। এ বিষয়ে আমরা এরই মধ্যে তাদের কাছে জানতে পেরেছি।”