বাংলাদেশে সরকারি অফিসের নতুন সময় সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত

বাংলাদেশে সরকারি অফিস ভবন

বাংলাদেশের সব সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের কাজের সময় পরিবর্তন করেছে দেশটির সরকার। পরিবর্তিত সময় অনুযায়ী দাপ্তরিক কাজ চলবে সকাল ৯টা থেকে বিjfল ৪টা পর্যন্ত। সোমবার (৩১ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে, চলতি বছরের ২২ আগস্ট, জ্বালানি সংকটের মধ্যে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সমস্ত সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তরের জন্য সকাল 8টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এবং সকল ব্যাংকের জন্য সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অফিসের সময় পুনঃনির্ধারণ করেছিলো।