বাংলাদেশে করোনায় ১ জনের মৃত্যু—শনাক্ত ১৪০

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এ সময়ে নতুন করে ১৪০ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

এ নিয়ে বাংলাদেশে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪২৫ জন এবং শনাক্তের সংখ্যা ২০ লাখ ৩৫ হাজার ৬৫৭ জনে পৌঁছেছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৫১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

এ সময়ে শনাক্তের হার ৩ দশমিক ১০ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৩১৬ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৮১ হাজার ৬৭৩ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩৫ শতাংশ।