জাতিসংঘ আশাবাদী, টিগ্রাই -ইথিওপীয় যুদ্ধবিরতির মাধ্যমে সব ধরনের অধিকার লঙ্ঘন বন্ধ হবে

ইথিওপিয়ার টিগ্রাই অঞ্চলে যুদ্ধ করে পালিয়ে আসা লোকেরা সুদান-ইথিওপিয়া সীমান্তের কাছে জড়ো হয়। নভেম্বর ২২, ২০২০।

জাতিসংঘের মানবাধিকার কমিটি ইথিওপিয়ার সরকার ও টিগ্রাই পিপলস লিবারেশন ফ্রন্টের মধ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে বলেছে, এই অস্থিতিশীল অঞ্চলে মানবাধিকার পরিস্থিতির উন্নতি করা উচিত।কমিটি, শুক্রবার ইথিওপিয়াসহ ছয়টি দেশের মধ্যে তিন সপ্তাহের যাচাইবাছাই শেষ করেছে।

নাগরিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তির বাস্তবায়ন পর্যবেক্ষণকারী এই কমিটি এই সপ্তাহে তাদের চূড়ান্ত পর্যবেক্ষণ জারি করেছে।

১৮ সদস্যের এই প্যানেলটি টিগ্রাই এবং উত্তর ইথিওপিয়ার আফার ও আমহারার কিছু অংশে সংঘর্ষে সব পক্ষেরবেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের তদন্তের আহ্বান জানিয়েছে।

কমিটির সহ-সভাপতি ক্রিস্টোফার আরিফ বাল্কন বলেন, প্যানেলের সদস্যরা একমত হয়েছেন, যারা অপরাধের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন তাদের বিচার করা এবং শাস্তি দেওয়া উচিত । তাছাড়া, ভুক্তভোগীদের দুর্ভোগ ও ক্ষতির জন্য পূর্ণ ক্ষতিপূরণ দেওয়া উচিত।

তাছাড়াও, নারী আর শিশুদের উপর সহিংসতার মাত্রাকে তিনি দুঃখজনক আর হতাশাজনক বলে মন্তব্য করেন। এই যুদ্ধে অনেক চুক্তির আর অধিকারের অপব্যবহারের কথাও উল্লেখ করে তিনি বলেন এই যুদ্ধবিরতির খবর এই সব কমিয়ে আনবে। তা জীবনের অধিকার, নির্যাতনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, এবং মত প্রকাশের স্বাধীনতা, সমাবেশ এবং সমিতি সহ নাগরিক ও রাজনৈতিক অধিকারগুলির গ্যারান্টি এবং সুরক্ষা নিশ্চিত করবে।

বাল্কন আশাবাদ ব্যক্ত করেছেন, ইথিওপিয়ার মানবাধিকার পরিস্থিতির যথেষ্ট উন্নতি হবে যদি সরকার ও টিগ্রাই পিপলস লিবারেশন ফ্রন্টের মধ্যে শান্তি চুক্তি অনুষ্ঠিত হয়।