যুক্তরাষ্ট্রের প্রতিনিধি: ইরানের পরমাণু আলোচনার শীর্ষে ড্রোন বিক্রি,দমন অভিযান

ইরানে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রবার্ট ম্যালি ওয়াশিংটনে পররাষ্ট্র দপ্তরে ভিওএ ফারসি বিভাগের সাথে কথা বলেন, (ভিওএ ফার্সি) ১৭ মার্চ, ২০২১ ।

ইরান বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সোমবার বলেছেন পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টি এখন বিক্ষোভকারীদের উপর ইরানের দমন-পীড়ন এবং রাশিয়ার কাছে ড্রোন বিক্রির আলোচনার দিকে সরিয়ে দিয়েছে। তেহরান এখন পর্যন্ত ঐ সব বিষয় প্রত্যাখ্যান করছে।

প্যারিসে সংবাদদাতাদের সাথে কথা বলার সময়, রবার্ট ম্যালি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র " যখন এবং যদি" সময় আসে ,তখন কূটনীতি পুনরায় শুরু করার জন্য দরজা খোলা রাখবে। তবে আপাতত ওয়াশিংটন নিষেধাজ্ঞা এবং চাপ প্রয়োগের নীতি চালিয়ে যাবে।

ইরান ও বিশ্বশক্তিগুলোর মধ্যে ২০১৫ সালের চুক্তি পুনরুজ্জীবিত করার জন্য সেপ্টেম্বর থেকে একটি আলোচনা অচলাবস্থায় রয়েছে। যখন সব পক্ষই একটি চুক্তির কাছাকাছি চলে আসছে, তখনই পশ্চিমা দেশগুলো ইরানকে অযেক্তিক দাবি করার জন্য অভিযুক্ত করে।

ম্যালি বলেন, "যদি এই আলোচনা না হয়, তবে তার কারণ হবে ইরানের অবস্থান এবং [সেপ্টেম্বর] থেকে যা কিছু ঘটেছে সেটিই । "

তিনি বলেন, আমাদের লক্ষ্য অচল কোন আলোচনা নয়। আমাদের লক্ষ্য ইরানে যা ঘটছে তা। এই জনপ্রিয় আন্দোলন এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে সরকারের নিষ্ঠুর দমন-পীড়ন। রাশিয়ার কাছে ড্রোন বিক্রি আর আমাদের জিম্মিদের মুক্তি অর্থাত্ তিনি ইরানে বন্দি তিন জন আমেরিকান নাগরিকের কথা বলছেন।

২২ বছর বয়সী মাহসা আমিনি পুলিশ হেফাজতে থাকা অবস্থায় তার মৃত্যুর ঘটনায় গত সেপ্টেম্বরে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। ইইউ, যুক্তরাষ্ট্র, কানাডা ও ব্রিটেন, ইরানে মানবাধিকার লঙ্ঘনের পাশাপাশি মস্কোর কাছে ড্রোন বিক্রির জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছে।

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে, ২০১৫ সালের চুক্তিটি ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রমকে সীমিত করে দেয়, যাতে তেহরানের জন্য পারমাণবিক অস্ত্রের বিকাশ কঠিন হয়ে পড়ে। ইরান পারমাণবিক অস্ত্র লাভের কথা অস্বীকার করেছে।

ম্যালি ওয়াশিংটন কতদিন স্থিতাবস্থা মেনে নেবে সে সম্পর্কে একটি সময়সীমা দিতে অস্বীকার করে বলেন, যদি কূটনীতি ব্যর্থ হয় তবে যুক্তরাষ্ট্র অন্যান্য উপায় ব্যবহার করতে প্রস্তুত।

কূটনীতিকরা জানিয়েছেন, ম্যালি মঙ্গলবার প্যারিসে ফরাসি, জার্মান ও ব্রিটিশ সহযোগীদের সঙ্গে আলোচনা করবেন। তিনি বলেন, “ এমন কোন জাদু নেই যাতে আমরা নতুন কোন সুত্র খুঁজে পাবো”।