এক ঝলকে আমেরিকার প্রধান কিছু খবর

Your browser doesn’t support HTML5

কংগ্রেসের প্রতিনিধি সভার ইতিহাসে একমাত্র নারী স্পিকার ন্যান্সি পেলোসি ঘোষণা করেছেন যে তিনি জানুয়ারি মাসে কংগ্রেসে বহাল থাকবেন, তবে ডেমোক্র্যাটিক দলের নেতৃত্বের জন্য চেষ্টা করবেন না।

টুইটারের নতুন মালিক ইলন মাস্ক কর্মীদের জন্য "দীর্ঘ সময় ধরে প্রচুর চাপের মধ্যে" কাজ করতে সম্মত হবার জন্য অন্যথায় পদত্যাগের জন্য বৃহস্পতিবারের মধ্যে যে সময়সীমা বেধে দিয়েছেন, তার ফলে শত শত কর্মী পদত্যাগ করেছেন।

পশ্চিম নিউ ইয়র্কে প্রবল তুষার ঝড়ের আশংকায় ঐ রাজ্যের গভর্নর ক্যাথি হকুল জরুরি অবস্থা ঘোষণা করেছেন।