বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র, সবাই মিলে শিখি নামে, এক কোটি ৮০ লাখ ডলার ব্যয়ে, পাঁচ বছর মেয়াদী একটি নতুন অন্তর্ভুক্তিমূলক শিক্ষা প্রকল্প চালু করেছে। রবিবার (২০ নভেম্বর) এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি)-এর মিশন ডিরেক্টর ক্যাথরিন ডি স্টিভেনস, বাংলাদেশের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত।
ইউএসএআইডি-এর পাঁচ-বছরের এই প্রকল্প প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্নদের ওপর গুরুত্ব দিয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য শেখার সুযোগ বৃদ্ধি করবে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা তৈরির লক্ষ্যে, ইউএসএআইডি সবাই মিলে আরও শিখি প্রকল্পের শিক্ষকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেবে এবং শেখার বিশেষায়িত উপকরণ সরবরাহ করবে।
নতুন প্রকল্পটি বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের প্রভাবিত করে, এমন কিছু অনন্য চ্যালেঞ্জ দূর করতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অভিভাবক, সম্প্রদায় এবং অ্যাডভোকেসি সংস্থাগুলোকে নিযুক্ত করবে। এই কর্মসূচি, প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি বদলাতে এবং বিশেষ চাহিদার শিশুদের শিক্ষা সম্পূর্ণ করার জন্য সহায়তা করতে সচেষ্ট হবে।
ইউএসএআইডি মিশন ডিরেক্টর ক্যাথরিন স্টিভেনস বলেন,“প্রতিবন্ধী শিশুদের শিক্ষার মান উন্নত করা এবং কোনো শিশু তাদের শিক্ষাগত কাজে যাতে পিছিয়ে না থাকে, তা নিশ্চিত করা যুক্তরাষ্ট্র সরকারের একটি অগ্রাধিকার। এ কারণেই আমরা বাংলাদেশ সরকারের অংশীদারদের সঙ্গে এই নতুন প্রকল্প চালু করতে আগ্রহী। কারণ আমরা সকল দক্ষতা স্তরের শিশুদের পড়াশোনা সম্পূর্ণ করার জন্য সহায়তা করতে, আমাদের তুলে ধরা দৃষ্টিভঙ্গি অর্জনের চেষ্টা করি।”
সবাই মিলে শিখি প্রকল্পটি বাস্তবায়ন করছে রিসার্চ ট্রায়াঙ্গেল ইনস্টিটিউট ইন্টারন্যাশনাল।