স্বাধীন, নিরাপদ ও সমৃদ্ধ বিশ্ব গড়ার দৃষ্টিভঙ্গি পোষণ করে যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত পিটার হাস

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন যে পাঁচটি উপাদান বিশিষ্ট ইন্দো-প্যাসিফিক গড়ে তুলতে বাংলাদেশ এবং অন্য অংশীদারদের সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। পিটার হাস বলেন, “আমরা এমন একটি অঞ্চল চাই যেটি স্বাধীন এবং উন্মুক্ত, আন্তঃসংযুক্ত, সমৃদ্ধ, সুরক্ষিত এবং স্থিতিস্থাপক। আমরা এই দৃষ্টিভঙ্গিটি অন্যান্য অনেক জাতির সঙ্গে ভাগাভাগি করি।”
সোমবার (২১ নভেম্বর) ঢাকার একটি হোটেলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বে অফ বেঙ্গল কনভারসেশনে ‘ইন্দো-প্রশান্ত মহাসাগরে বহুপাক্ষিক কাঠামোর অগণিত অংশবিশেষ’ প্যানেল আলোচনায় এ কথা বলেন।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জানান যে তারা কোনও জাতিকে, যুক্তরাষ্ট্র এবং অন্য কোনও অংশীদারের মধ্যে একটিকে বেছে নিতে বলেন না। পিটার হাস বলেন, “যেহেতু আমরা ভূ-রাজনৈতিক প্রবণতা পরিবর্তন করতে পারি, সেহেতু যুক্তরাষ্ট্র নিজেকে যুক্তিসঙ্গত নেতা হিসেবে পরিচালনা করবে। আমরা সংঘাত চাই না। আমরা স্নায়ুযুদ্ধ চাই না।”
রাষ্ট্রদূত বলেন, “একটি স্বাধীন, উন্মুক্ত, নিরাপদ এবং সমৃদ্ধ বিশ্বের জন্য প্রয়োজনী দৃষ্টিভঙ্গি তুলে ধরতে যুক্তরাষ্ট্র সোচ্চার থাকবে।”
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হাস বলেন, “আমাদের দৃষ্টিভঙ্গি একটি ভাগ করা দৃষ্টিভঙ্গি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের প্যারিস শান্তি ফোরামে এই অঞ্চলের জন্য বাংলাদেশের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন।”