ডিসেম্বরের নির্বাচন তিউনিসিয়ার শক্তিশালী শ্রমিক ইউনিয়নের প্রত্যাখ্যান; প্রেসিডেন্টের কর্মসূচির বিরোধিতা

তিউনিসিয়ান জেনারেল লেবার ইউনিয়ন (ইউজিটিটি) এর মহাসচিব নুরউদ্দিন তাবুবি, তাদের আহ্বান করা এক জাতীয় হরতাল চলাকালীন, রাজধানী তিউনিস-এ নিজেদের সদর দফতরের বাইরে ইউনিয়নের সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন, ১৬ জুন ২০২২। (ফাইল ফটো)

তিউনিসিয়ার শক্তিশালী শ্রমিক ইউনিয়ন শনিবার দেশটির প্রেসিডেন্টের রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মসূচির বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। প্রেসিডেন্টের এমন কর্মসূচির মধ্যে এই মাসের নির্বাচনও রয়েছে। প্রেসিডেন্টকে এখনও পর্যন্ত জানানো সবচেয়ে পরিষ্কার চ্যালেঞ্জে ইউনিয়নটি, তাদের ভাষ্যমতে গণতন্ত্রের প্রতি এই হুমকি, আর তারা মানবেন না বলে জানিয়েছেন।

ইউজিটিটি ইউনিয়নটি জানিয়েছে যে, তাদের দশ লক্ষেরও বেশি সদস্য রয়েছে এবং তারা এটি প্রমাণ করেছেন যে তারা হরতালের মাধ্যমে দেশের অর্থনীতিকে অচল করে দিতে পারেন। গত বছর প্রেসিডেন্ট কাইস সাইদ ক্ষমতা দখলের পর থেকে সময়ে সময়ে ইউনিয়নটি প্রেসিডেন্টকে সমর্থন যোগালেও, অন্যান্য সময়ে মৃদু বিরোধিতাও করেছে।

ইউজিটিটি নেতা নুরউদ্দিন তাবুবি হাজার হাজার সমর্থকদের প্রতি দেওয়া এক ভাষণে বলেন, “দ্ব্যর্থতা ও ব্যক্তি শাসন, এবং যে অপ্রীতিকর বিস্ময় সেটিতে লুকিয়ে রয়েছে, দেশের নিয়তি ও গণতন্ত্রের জন্য, সেগুলোর জন্য আমরা আর বর্তমান পথটি মানি না।”

এখনও পর্যন্ত প্রেসিডেন্টের বিরুদ্ধে তার সবচেয়ে কড়া সমালোচনাটিতে তাবুবি আরও বলেন, “মূল্য যাই হোক না কেন, অধিকার ও স্বাধীনতা রক্ষায় আমরা সঙ্কোচ করব না।”

সাইদ গত বছর নির্বাচিত সংসদ বন্ধ করে দেন এবং হুকুম জারির মাধ্যমে শাসন আরম্ভ করেন। এরপর নতুন করে লেখা এক সংবিধান, এই বছরের গ্রীষ্মে স্বল্প সংখ্যক ভোটারের অংশগ্রহণে পাস হয়। সেটি অনুযায়ী একটি নতুন ও দূর্বল আইনসভা তৈরি করতে এ বছরের ১৭ ডিসেম্বর নির্বাচনের দিন নির্ধারণ করা হয়।

বেশিরভাগ রাজনৈতিক দলই নির্বাচন বর্জন করছে। তারা বলছে যে, নতুন সংসদটির কোন ক্ষমতাই থাকবে না এবং প্রেসিডেন্টের আদেশে জারি করা নিয়মকানুনগুলোকে দোষারোপ করছে দলগুলো। এমন নিয়মকানুনের মধ্যে নির্বাচন কমিশনকে প্রেসিডেন্টের এখতিয়ারে নিয়ে আসাও অন্তর্ভুক্ত রয়েছে।

প্রেসিডেন্টের সমালোচকরা তার নেওয়া পদক্ষেপগুলোকে সামরিক অভ্যুত্থান হিসেবে আখ্যায়িত করে সেগুলোর নিন্দা জানিয়েছেন এবং বারবার প্রতিবাদে সড়কে নেমে এসেছেন। সাইদ বলেছেন, তিউনিয়াকে রক্ষা করতে তার কর্মকাণ্ডগুলো প্রয়োজনীয় ছিল।