ঢাকাসহ বাংলাদেশের কিছু অংশে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত

রাজধানী ঢাকাসহ বাংলাদেশের কিছু অংশে সোমবার(৫ ডিসেম্বর) সকালে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।

ইউএস জিওলজিক্যাল সার্ভে জানায়, সকাল ৯টা ২ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বঙ্গোপসাগরে ১০ কিলোমিটার গভীরে। তবে, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।