কোভিড-১৯ আফ্রিকাসহ বিশ্বব্যাপী ম্যালেরিয়া নিয়ন্ত্রণ প্রচেষ্টাকে পিছিয়ে দিয়েছেঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা

FILE - A nurse fills a syringe with malaria vaccine before administering it to an infant at the Lumumba Sub-County hospital in Kisumu, Kenya, July 1, 2022.

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, কভিড-১৯ মহামারী বিশ্বব্যাপী বিশেষ করে আফ্রিকায় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ প্রচেষ্টাকে পিছিয়ে দিয়েছে।

তবে এই বছরের বিশ্ব ম্যালেরিয়া প্রতিবেদন বলছে, দেশগুলো প্রতিরোধ, পরীক্ষা এবং চিকিৎসার ক্ষেত্রে বাধা হ্রাসে সক্ষম হয়েছে।

মহামারী আঘাত হানার আগে ২০১৯ সালে ৫ লাখ ৬৮ হাজার মানুষের ম্যালেরিয়ায় মৃত্যু হয়েছিল। মহামারী এবং অন্যান্য মানবিক জরুরি অবস্থা সত্ত্বেও ডব্লিউএইচওর দেখানো তথ্য অনুযায়ী, দেশগুলোর সমন্বিত পদক্ষেপ ম্যালেরিয়া হ্রাসের পরিষেবাগুলোতে কোভিড-১৯ সংক্রান্ত ব্যাঘাতের সবচেয়ে খারাপ সম্ভাব্য প্রভাবগুলোকে প্রতিরোধ করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্লোবাল ম্যালেরিয়া প্রোগ্রামের কৌশলগত তথ্য ইউনিটের প্রধান আবদিসালান নূর বলেছেন, মহামারির প্রথম বছরে ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছিল। তবে তিনি বলেছেন, গত বছর আক্রান্তের সংখ্যা ২০২০ সালের মতোই ছিল।

নূর বলেন, ডব্লিউএইচও আফ্রিকান অঞ্চলে সবচেয়ে বেশি মৃত্যু এবং সংক্রমণের ঘটনা ঘটেছে।তিনি আরও বলেন, ম্যালেরিয়া নিয়ন্ত্রণে অগ্রগতি অব্যাহত রয়েছে। উদাহরণস্বরূপ, তিনি বলেন, বিশ্বের সর্বোচ্চ ম্যালেরিয়া সংক্রমণ হওয়া ১১টি দেশ মহামারী চলাকালীন এই রোগ নিয়ন্ত্রণে রেখেছে। এর মধ্যে রয়েছে বুরকিনা ফাসো, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, ভারত, মালি, তানজানিয়া।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা বর্তমান বিপর্যয়কে বৈশ্বিক ম্যালেরিয়া নির্মূলের পথে একটি অস্থায়ী সমস্যা বলে মনে করছেন। তারা বলেন, মূল সুযোগগুলো যেমন ম্যালেরিয়া নিয়ন্ত্রণের নতুন সরঞ্জামগুলো এই লক্ষ্যের দিকে অগ্রগতি ত্বরান্বিত করতে সহায়তা করতে পারে।