নারীর অবদান ছাড়া স্বাধীন বাংলাদেশের জন্ম সম্ভব ছিল না: ডেপুটি স্পিকার শামসুল হক

ডেপুটি স্পিকার শামসুল হক

বাংলাদেশের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেছেন, “নারীদের বাইরে রেখে উন্নয়ন সম্ভব নয়। নারীদের সহায়তা ছাড়া স্বাধীন বাংলাদেশের জন্ম হয়তো সম্ভব ছিল না। সমাজের প্রতিটি ক্ষেত্রে তাদের অবদানকে যোগ্য সম্মান দিতে হবে।”

সোমবার (১২ ডিসেম্বর) ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সিরাজগঞ্জে, নারী মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় এ কথা বলেন। তিনি বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে এ দেশের নারী-পুরুষ নিজেদের জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। নারীরা পুরুষের পাশে থেকে কখনও সরাসরি অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, কখনও মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছেন।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য ও বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি সেলিমা বেগম স্বপ্না।