রাঙামাটির সাজেকে চাঁদের গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পর্যটকের মৃত্যু

রাঙামাটির সাজেকে চাঁদের গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পর্যটকের মৃত্যু

রাঙামাটির বাঘাইছড়ি সাজেক পর্যটনকেন্দ্র থেকে ফেরার পথে চাঁদের গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হৃদয় (৩০) নামে একজন পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে এই ‌দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতের বিস্তারিত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শুক্রবার দুপুর ১টার দিকে সাজেক পর্যটনকেন্দ্র থেকে ফেরার পথে মাচালং এলাকায় পর্যটকবাহী চাঁদের গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হৃদয় নামে এক মোটরসাইকেল আরোহী পর্যটক গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়’।