দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর মতে, উত্তর কোরিয়া শনিবার তার পূর্ব উপকূলের সমুদ্রে আরও তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রেরণের মাধ্যমে ক্ষেপণাস্ত্র পরীক্ষার রেকর্ড বছরটি শেষ করেছে।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ এক বিবৃতিতে জানিয়েছেন, উত্তর কোরিয়া স্থানীয় সময় সকাল ৮টার দিকে উত্তর হাওয়ানঘাই প্রদেশ থেকে তিনটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
এর আগে জাপানের কোস্টগার্ড জানায়, উত্তর কোরিয়ার দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে।এই অসঙ্গতির কারণ তাৎক্ষণিকভাবে বোঝা যায়নি।
এ বছর এটি উত্তর কোরিয়ার ৩৭তম উৎক্ষেপণ কার্যক্রম, যা এ যাবৎকালের মধ্যে সবচেয়ে বেশি। এর মধ্যে অনেকগুলি উৎক্ষেপণে একাধিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়।
দুই বছর আগে বছর শেষের ভাষণে কিম অস্ত্রের একটি উচ্চাভিলাষী ইচ্ছার তালিকা প্রকাশ করেছিলেন। তারপর থেকে, তার দেশ সেই তালিকা অনুযায়ী দ্রুত অগ্রগতি লাভ করেছে।
সাম্প্রতিক মাসগুলোতে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে জাপানে বিশেষ সতর্কবস্থা জারি করা হয়। উপকূলের নিকটবর্তী পড়ায় ,দক্ষিণ কোরিয়ার সাথেও উত্তেজনা সৃষ্টি হয়।
প্রতিক্রিয়ায়, যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা কূটনৈতিক ও প্রতিরক্ষা সমন্বয় এবং তাদের নিজস্ব সামরিক শক্তি প্রদর্শন বাড়িয়েছে।
এই উত্তেজনা বৃদ্ধির জন্য এক পক্ষ অন্য পক্ষকে দোষারোপ করছে এবং বর্তমান এই পাল্টাপাল্টি উস্কানি যে কবে শেষ হবে তা পরিস্কার নয়।