বাংলাদেশে রপ্তানির জন্য নতুন বিনিময় হার প্রতি ডলার ১০২ টাকা

নতুন ডলারের হার ঘোষণা করেছে অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)। রপ্তানিকারকরা এখন থেকে এক ডলারের বিপরীতে ১০২ টাকা পাবেন। সোমবার (২ জানুয়ারি) থেকে এই হার কার্যকর হয়েছে। এর আগে, রপ্তানি ক্ষেত্রে বিনিময় হার ছিল প্রতি ডলার ১০১ টাকা ছিল।

ডলারের দাম নির্ধারণে রবিবার রাতে এবিবি ও বাফেডা নেতারা বৈঠক করেন। এতে রপ্তানি আয়ের জন্য হার বাড়ানোর সিদ্ধান্ত হয়। তবে, প্রবাসী আয় ও আমদানি শুল্ক পরিশোধের ক্ষেত্রে ডলারের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রপ্তানিকারকরা প্রতি ডলারের বিপরীতে ১ টাকা বেশি পাবেন। আর প্রবাসী আয়ের ক্ষেত্রে বিনিময় হার অপরিবর্তিত রাখা হয়েছে প্রতি ডলার ১০৭ টাকা।

আমদানি শুল্ক পরিশোধের ক্ষেত্রে প্রবাসী ও রপ্তানি আয়ের গড় থেকে ডলারের মূল্য শূন্য দশমিক ৫০ টাকা বেশি হবে। বর্তমানে প্রবাসী আয়ে প্রতি ডলারের দাম ১০৭ টাকা এবং রপ্তানি আয়ে প্রতি ডলারের দাম ১০২ টাকা নির্ধারিত হলো। আর, আমদানি বিল পরিশোধে হার হচ্ছে প্রতি ডলার ১০৫ টাকা।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু পর, গত বছরের মার্চ থেকে ডলারের স্বল্প সরবরাহ পরিস্থিতি সৃষ্টি হয়।