সরকারের ধারাবাহিকতার কারণে বাংলাদেশের এই অগ্রগতি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে শুধুমাত্র গণতান্ত্রিক ধারা এবং নির্বাচিত সরকারের ধারাবাহিকতার কারণেই বাংলাদেশ অবিশ্বাস্য অগ্রগতি অর্জন করেছে। সোমবার (৩০ জানুয়ারি) প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়াল প্লাটফরমে রমনা বটমূলে (রমনা পার্ক)গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে সদ্য সমাপ্ত ১১টি প্রকল্পের উদ্বোধনকালে এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, “গণতান্ত্রিক ধারা অব্যাহত না থাকলে বাংলাদেশ উন্নয়নের এই স্তর অর্জন করতে পারত না।” তিনি বলেন, তার সরকার পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছে এবং ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “শুধুমাত্র গণতন্ত্র ধারাবাহিকভাবে প্রতিষ্ঠিত এবং নির্বাচিত জনপ্রতিনিধিরা ২০০৯ সাল থেকে ক্ষমতায় থাকায় এটা সম্ভব হয়েছে। আমরা দেশ ও জনগণের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছি। আওয়ামী লীগ সরকার উন্নয়নে কাজ করায়, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে। গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলে জনগণ উন্নয়ন দেখবে।”

শেখ হাসিনা আরও বলেন, “আমি আশা করি আপনারা সবাই গত ১৪ বছরে (২০০৯-২০২৩) বাংলাদেশে যে পরিবর্তন দেখেছেন, তার দিকে লক্ষ্য করলে দেখবেন এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় কারণে।”