তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ৫ হাজারের বেশি মানুষ নিহত এবং অস্যংখ্য মানুষ আহত হওয়ার পর, উদ্ধার অভিযানে যোগ দিতে, তুরস্কে দুটি দল পাঠানোর পরিকল্পনা করছে বাংলাদেশ। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবররিন জানিয়েছেন, “আমরা দুটি দল পাঠানোর পরিকল্পনা করছি; একটি জরুরি মেডিকেল টিম,অন্যটি উদ্ধারকারী দল।”
উল্লেখ্য, তুরস্ক এবং যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়ায় ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে ৫ হাজার জনেরও বেশি লোক মারা যায়। আর, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে হাজার হাজার ভবন ধসে ড়ে। আরও বেঁচে থাকা লোকদের ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের জন্য তীব্র ঠান্ডার মধ্যেও সোমবার সারা রাত অনুসন্ধান কার্যক্রম চালায় উদ্ধারকারীরা।