বাংলাদেশে ডেঙ্গু সংক্রমণ: ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ জন

ফাইল ছবি-হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগে আক্রান্ত রোগী।

বাংলাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সোমবার (১৩ ফেব্রয়ারি) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে সংক্রমিত হয়েছেন আরও ৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে দুইজন ঢাকায় হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকি তিনজন ভর্তি হয়েছেন সংশ্লিষ্ট জেলার হাসপাতালে। বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩০ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ১৫ জন ঢাকায় এবং ২৫ জন বিভিন্ন জেলায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতিবছর ১ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত, ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৬৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে, ঢাকায় ৩১৫ জন ও ঢাকার বাইরে ৩৪৮ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

অন্যদিকে, চিকিৎসা শেষে ৬২৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ২৯৫ জন ঢাকার বাসিন্দা, বাকি ৩৩০ জন বিভিন্ন জেলায় বসবাস করেন। চলতি বছর ডেঙ্গুতে মোট আটজনের মৃত্যু হয়েছে।