হিলি স্থলবন্দরে ধ্বংস করা হলো দেড় যুগ পড়ে থাকা ৫০ ট্রাক পণ্য

বাংলাদেশের দিনাজপুরের হিলি স্থলবন্দরের গুদামে ১৮ বছর ধরে পড়ে ছিলো বিভিন্ন সময়ে আটক করা ৫০ ট্রাক পণ্য। সরকারের বিভিন্ন সংস্থা আটকের পর এগুলো জমা দিয়েছিলো। দেড় যুগ ধরে পড়ে থাকা এসব পণ্য ধ্বংস করেছে হিলি কাস্টমস কর্তৃপক্ষ।

সোমবার (১৩ ফেব্রয়ারি) দুপুরে ধ্বংস-কমিটির সদস্যদের উপস্থিতিতে যথাযথ পদ্ধতি অনুসরণ করে, হিলির জালালপুর শ্মশানের পাশে মাটি খুঁড়ে সেখানে এসব পণ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় সেখানে হিলি স্থল শুল্ক স্টেশনের উপ-কমিশনার বায়জিদ হোসেন, পরিবেশ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক ছামিউল আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুরের উপ-পরিচালক শাহ নেওয়াজ, জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক উপন্দ্রেনাথ হালদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।